ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বহির্বিশ্ব
  13. বাজিতপুর
  14. বিনোদন
  15. ভৈরব
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জাপানগামী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে জাপানে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সাকুরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। শনিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের রথখলা এলাকায় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে চারটি সেশন সম্পন্ন করেছে। চলতি বছরের প্রথম সেশনে ২৭ জন শিক্ষার্থী জাপানের ভিসা পেয়েছে। এর আগে আরও ৫০ জন শিক্ষার্থী জাপানে পাড়ি জমিয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, ব্যবসায়ী ও বিএনপি নেতা মাসুদুল হাসান, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এবং জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এসকে রাসেলসহ অন্যরা।