ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রো কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সম্ভাবনা: কিশোরগঞ্জে স্পাইন ক্রিয়েটিভের মতবিনিময়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৯, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী ব্র্যান্ড প্রমোশন ও নেটওয়ার্কিং জোরদারের লক্ষ্যে কিশোরগঞ্জে মাইক্রো কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কনভেনশন হলে ইফতারের পর আয়োজিত এ সভার আয়োজন করে ফিল্ম প্রোডাকশন হাউজ ও এজেন্সি স্পাইন ক্রিয়েটিভ স্টুডিও।

আয়োজকরা জানান, বর্তমানে দেশের অধিকাংশ মাইক্রো কনটেন্ট ক্রিয়েটর মূলত এডসেন্স আয়ের ওপর নির্ভরশীল। কিন্তু বিভিন্ন ব্র্যান্ড ও কোম্পানিগুলো তাদের পণ্য বা সেবার আঞ্চলিক প্রচারণার জন্য এই মাইক্রো ক্রিয়েটরদের সঙ্গে কাজ করতে আগ্রহী। দুই পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের অভাবে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

স্পাইন ক্রিয়েটিভ স্টুডিওর হেড অব ক্রিয়েটিভ মেনন খান বলেন, “মাইক্রো ক্রিয়েটররা এখনো মূলত এডসেন্সের ওপর নির্ভরশীল। অথচ বিভিন্ন ব্র্যান্ড রিজিওনাল প্রমোশনের জন্য তাদের খুঁজছে। এই দুই পক্ষের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, পুরো দেশেই একটি শক্তিশালী মাইক্রো কনটেন্ট ক্রিয়েটর নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে অংশ নেন স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর, নির্মাতা, ফটোগ্রাফার ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা ও সাংবাদিক মশিউর রহমান কায়েস, সিনিয়র ফটোগ্রাফার আহসান রিফাত, সিনেমাটুগ্রাফার প্রান্তিক দেসহ বিভিন্ন ক্রিয়েটর। এছাড়াও অংশ নেন নদের চাঁদের শরীফ আহমেদ, লিওন মিয়া, টেডি কিশোরগঞ্জের নাদিম, এইচ এস আনন্দ, ইনস্পায়ার উইথ বৃষ্টির, বৃষ্টি, নাফিসা আনজুম প্রভা, লাইফ উইথ মেহেদী ও হৃদয় খান প্রমুখ।

অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে মাইক্রো কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং স্থানীয় পর্যায়ে ডিজিটাল কনটেন্ট ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।