ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

শহিদ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

১১ মার্চ শহিদ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় শহরের নগুয়া এলাকার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ১৯৮২ সালের ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির শাখার আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের ব্যানারে ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের অতর্কিত হামলায় শহিদ হন সাব্বির আহমদ, আব্দুল হামিদ, আইয়ুব আলী ও আব্দুল জব্বার।

ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর এই দিনটিতেই প্রথম রক্তঝরা ঘটনা ঘটে। সেই ঘটনার স্মরণে এবং শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করতে সংগঠনটি প্রতিবছর ১১ মার্চ ‘শহিদ দিবস’ হিসেবে পালন করে আসছে।

জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে এবং অফিস সম্পাদক আবু আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাহফুজুল হক মাসুম।