ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (আজ) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মজিবুর রহমান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহসহ জেলা শহরের কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।