দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ এবং কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে তাড়াইল–সাচাইল ইউনিয়নের পাইকপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সাড়া পড়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে পাইকপাড়া হোসাইনিয়া বাবুলউলুম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে দুই শতাধিক নারী–পুরুষ মেডিসিন, হৃদরোগ, চর্ম, গাইনি ও স্ত্রীরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা গ্রহণ করেন।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম মিয়া বলেন, ক্যাম্পের কারণে এলাকার মানুষের সাড়া ভালোই পাওয়া গেছে। অনেকেই সময়মতো চিকিৎসা না পাওয়ার যে সমস্যা ছিল, সেটিতে বড় সুবিধা হয়েছে।
চিকিৎসা নিতে আসা শাহানারা বেগম (৩৮) বলেন, আগে হৃদরোগের পরীক্ষা করতে দূরে যেতে হতো। আজ ক্যাম্পে এসে চেকআপ করিয়ে স্বস্তি পেয়েছি।
হাফিজুল ইসলাম (৫০) বলেন, চর্মরোগের সমস্যায় ভুগছিলাম। এখানে এসে ডাক্তাররা সময় নিয়ে কথা শুনেছেন। প্রয়োজনীয় ওষুধও পেয়েছি।
রুবিনা আক্তার (২৭) বলেন, আজকে এই ক্যাম্প থেকে গাইনি সমস্যার চিকিৎসা নিয়েছি। আমরা গ্রামেরব দরিদ্র মানুষ একদম ফ্রিতে পরামর্শ পেয়ে উপকার হয়েছে।
ডা. কর্নেল (অব.) জেহাদ খানের নেতৃত্বে চিকিৎসাসেবায় অংশ নেন ডা. ফয়সাল আহমেদ।
ক্যাম্পে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, তাড়াইল উপজেলা আমির হাবিবুর রহমান ভূইয়া, তাড়াইল–সাচাইল ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সাইদ, দিগদাইড় ইউনিয়ন সভাপতি শরিফুল, ধলা ইউনিয়ন সভাপতি আব্দুল বাতেন, সাবেক সভাপতি খায়রুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তাড়াইল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা রবিউল ইসলাম।
