ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৩, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে এ প্রতিযোগিতা শুরু হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা স্তরের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা “আমার চোখে মুক্তিযুদ্ধ” বিষয়কে কেন্দ্র করে তাদের সৃজনশীলতা তুলে ধরেন। এছাড়া শিশু থেকে দ্বিতীয় শ্রেণি এবং বিশেষ প্রতিবন্ধী বিভাগে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রচনা প্রতিযোগিতায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা “মহান বিজয় দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব”, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা “স্বাধীনতার স্বপ্ন ও বর্তমান বাস্তবতা” এবং স্নাতক–স্নাতকোত্তর ও সর্বসাধারণ পর্যায়ে “মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি: কারণ ও প্রতিকার” বিষয়ে রচনা লেখেন।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন জানান, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও জানান, প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিজয়ীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। বিজয়ীদের অভিভাবকদের ফোন কলের মাধ্যমে জানানো হবে এবং বিজয়ীদের তালিকা জেলা সরকারি গণগ্রন্থাগার কিশোরগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।