ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামের কলমা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী তকবীর হোসেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১, ২০২৬ ৫:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৫নং কলমা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. তকবীর হোসেন। তিনি উপজেলার ৫নং কলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শরীফপুর গ্রামের সন্তান এবং স্থানীয় রাজনীতিতে পরিচিত একটি নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. তকবীর হোসেন এর আগে টানা দুইবার ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও তিনি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন, যা তাকে এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থানে নিয়ে এসেছে।

রাজনৈতিকভাবেও তিনি সক্রিয়। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রমের পাশাপাশি এলাকাভিত্তিক সামাজিক কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ রয়েছে বলে জানা গেছে।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠপর্যায়ে তার তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা ও সমর্থন আদায়ে তিনি কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে, এলাকাবাসীর একটি অংশ মনে করছেন, পূর্বের অভিজ্ঞতা ও স্থানীয়ভাবে তার গ্রহণযোগ্যতা তাকে চেয়ারম্যান পদে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রাখবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা দেননি মো. তকবীর হোসেন।