ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরের মাইজচরে জামায়াতের কর্মী সম্মেলন ও গণসংযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে মাইজচরের বিভিন্ন এলাকায় গণসংযোগ পরিচালিত হয়।

পরে দুপুর ১২টার দিকে আইনারগোপ গ্রামের পারকচুয়া এলাকায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাইজচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান আলাল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, বাজিতপুর উপজেলা আমির ডা. ইয়াকুত আলী, জেলা অমুসলিম শাখার সেক্রেটারি বাবু কৃষ্ণ চন্দ্র বসাক, উপজেলা সেক্রেটারি মাওলানা ডা. মোবারক উল্লাহ, কর্মপরিষদ সদস্য রুবেল খান, গাজিরচর ইউনিয়ন সভাপতি কাজী আব্দুল কাইয়ুম, হুমাইপুর ইউনিয়ন সভাপতি লেয়াকত আলী খান, মাইজচর ইউনিয়ন সভাপতি হাজী আনোয়ার হোসেন এবং ২ নম্বর ওয়ার্ড সভাপতি সুজন মিয়া।