ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে সরকারি সিলযুক্ত চাল মজুত, মেসার্স তৌফিক এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বাজারে সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তায় বিপুল পরিমাণ চাল মজুত রাখার দায়ে মেসার্স তৌফিক এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মার্চ) হোসেনপুর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ।

অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানে সরকারি সিলযুক্ত বিপুল পরিমাণ চালের বস্তা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, তিনি বিভিন্ন দপ্তর থেকে এসব চাল ক্রয় করেছেন। এ দাবির পক্ষে তিনি ডিও লেটার (অধিযাচন পত্র) প্রদর্শন করেন।

তবে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩–এর ৬ ধারা অনুযায়ী সরকারি খাদ্য অধিদপ্তরের চাল বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি বা মজুত করা দণ্ডনীয় অপরাধ।

আইন লঙ্ঘনের দায়ে মেসার্স তৌফিক এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে হোসেনপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন মিয়া প্রসিকিউশন দাখিল করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হোসেনপুর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

পৌর প্রশাসক মোহসী মাসনাদ বলেন, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।