ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় নদী উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন, এলাকাবাসীর কঠোর হুঁশিয়ারি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৪, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নদী দখলমুক্ত ও উন্মুক্ত রাখার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা-ভাটিরাজিবপুর এলাকায় নদীর তীরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, কৃষক, জেলে, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, লাইমপাশা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নদীটি দীর্ঘদিন ধরে উন্মুক্ত থাকায় স্থানীয়রা নির্বিঘ্নে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে সম্প্রতি একটি কুচক্রী মহল অবৈধভাবে নদীটি দখলের চেষ্টা চালাচ্ছে, যা এলাকার মানুষের জীবন-জীবিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা বলেন, নদী শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি স্থানীয় মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। নদী দখল হয়ে গেলে কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তারা অবিলম্বে নদী দখলমুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নদী উন্মুক্ত রাখার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা নদী রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।