ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করিমগঞ্জে ইফতার মাহফিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৭, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় করিমগঞ্জ আনন্দ বাজারস্থ মডেল মসজিদের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে উপজেলা এনসিপি শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শেখ খায়রুল কবির।

করিমগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইকরাম হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্স, করিমগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির প্রফেসর আজিজুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফেরদৌস আহমেদ, তাড়াইল উপজেলা এনসিপির সমন্বয়কারী মাসুদ আলম, করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম এবং শিক্ষক নেতা কামাল হোসেন।

উপজেলা এনসিপির সদস্য সচিব মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ খায়রুল কবির বলেন, জুলাই আন্দোলনের অবদান যারা অস্বীকার করে এবং গণরায়কে তুচ্ছতাচ্ছিল্য করে, তাদের পরিণতি ভালো হবে না। তিনি আরও বলেন, দেড় থেকে দুই হাজার শহীদ ও প্রায় ৩০ হাজার আহত জুলাই যোদ্ধা—যারা এখনো দেশে-বিদেশে চিকিৎসা নিচ্ছেন—তাদের আত্মত্যাগ ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।