ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

হোসেন্দীতে অসহায় মানুষদের ঈদের শুভেচ্ছা উপহার দিলেন ভাস্কর ও শিল্পী হাবীবা আখতার পাপিয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক ভাস্কর ও শিল্পী হাবীবা আখতার পাপিয়ার উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদকে ঘিরে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

উপহার পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভাস্কর ও শিল্পী হাবীবা আখতার পাপিয়া জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্য থেকেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।