কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অসহায়, বিধবা ও সহায়সম্বলহীন নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামে সমাজকর্মী এস এম রায়হানের সহযোগিতায় ‘ডু সামথিং ফাউন্ডেশন’-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের ১০ জন অসহায় নারীর মাঝে এসব সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
আয়োজকরা জানান, নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের নিজস্ব আয়ের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা ঘরে বসেই কাজ করে পরিবারের খরচে সহায়তা করতে পারবেন।
এসময় সমাজকর্মী এস এম রায়হান বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
উপকারভোগীরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেদের ভাগ্য পরিবর্তনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
