ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রশিবির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৬, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের নগুয়া এলাকায় সংগঠনটির কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন বলেন, বিজয়ের চেতনা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; মানবিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই প্রকৃত বিজয়ের অর্থ বাস্তবায়ন হয়। শীত মৌসুমে সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।

এ সময় কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রেটারি ফকির মাহবুবুল আলমসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।