ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ২টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সাকিবুর রহমান তানভীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শাখার দাওয়াহ বিষয়ক সম্পাদক সাবিত আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ কারিমুল্লাহ।
সম্মেলনে ২০২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ২০২৬ সেশনের জন্য সাকিবুর রহমান তানভীরকে সভাপতি, মুহাম্মদ সাব্বির হোসেনকে সহসভাপতি এবং মুহাম্মদ বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে শপথবাক্য পাঠ করানো হয়।
