কিশোরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা জামায়াতের আয়োজনে আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় আয়োজকরা সাংবাদিকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে মতবিনিময় করেন।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, সমাজে সত্য, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে এবং দেশের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মস্তোফা কামাল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নুর মোহাম্মদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আহমদ আমিন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেল, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শরফ উদ্দিন জীবন, দেশ টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি ওমর সিদ্দিক রবিন, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি শাহিন আহমদ, দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা পোস্টের প্রতিনিধি এনামুল হক, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রুকেন, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি নাদিম হাসান এবং নিউজজি২৪-এর জেলা প্রতিনিধি মো. ছোটন কবীরসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মো. নাজমুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক এবং শহর শাখার আমীর আ ম ম আব্দুল হকসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
