ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

তিন মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১৭ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সংসদীয় কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তাদের অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বপ্রাপ্তদের নির্ধারণ করা হয়েছে।

এ অনুযায়ী, সংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা অনুপস্থিত থাকলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিকল্প হিসেবে সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন।