ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে গণহত্যা দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৫, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল ৪টায় শহরের নগুয়া আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন লোকমান, মাওলানা মো. আজহারুল ইসলাম, অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন সুমন, শহর শাখার আমীর আ ম ম আবদুল হক এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফায়জুল হক উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।