ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল ও শামসুল ইসলাম সেলিম। এ ছাড়া সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

অনুষ্ঠানের শেষে মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।