ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ১০ দিনব্যাপী “এসো কুরআনের আঙ্গিনায়” প্রতিযোগিতার সমাপ্তি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের কুরআনমুখী করতে কিশোরগঞ্জে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা “এসো কুরআনের আঙ্গিনায়” সিজন–২।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জের তাদরীসুল উম্মাহ ক্যাডেট মাদরাসায় ১০ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের মাধ্যমে সফলভাবে শেষ হয়। এতে মাদরাসার প্রি-প্লে থেকে হিফজ বিভাগ পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চূড়ান্ত পর্বে হয়বতনগর এইউ কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও উস্তাযুল আসাতিযা হযরত মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ভাগ আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আব্দুল জলিল।

প্রতিষ্ঠানটির শিল্প ও সংস্কৃতি শিক্ষক এবং চিত্র ও কারুশিল্পী আবদুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ’র ইমাম মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম, তাদরীসুল উম্মাহ ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল আতাউল্লাহ যোবায়ের, ভাইস প্রিন্সিপাল ড. হুমায়ুন কবির, ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা কামালসহ অন্যান্য অতিথিবৃন্দ।

দশ দিনব্যাপী এ কার্যক্রমে মাদরাসার প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাছাই পর্ব শেষে ২০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। সেখান থেকে ১০ জনকে সেরা প্রতিযোগী হিসেবে নির্বাচন করা হয়। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল আতাউল্লাহ যোবায়ের বলেন, শিক্ষার্থীদের কুরআন শিক্ষা ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কুরআনের আলোয় জীবন গঠনে উদ্বুদ্ধ করতে এই আয়োজন অব্যাহত থাকবে।