ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে স্মৃতিচারণ ও আলোচনা সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৫, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আসলাম মোল্লার সভাপতিত্বে এ সভা আয়োজন করা হয়।

আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের সেই বিভীষিকাময় কালরাতের স্মৃতি তুলে ধরা হয়। বক্তারা বলেন, ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালায়। এতে প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হন এবং ২ লাখ মা-বোন নির্যাতনের শিকার হন। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সিনিয়র কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।