ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে একটি দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল হামিদ নামে এক ব্যক্তি।

সংবাদ সম্মেলনে আব্দুল হামিদ দাবি করেন, তিন শতাংশ জমি তিনি অনেক আগে বৈধভাবে ক্রয় করেছেন এবং জমিটির অনলাইন নামজারিও সম্পন্ন রয়েছে। দীর্ঘদিন আর্থিক সংকটের কারণে সেখানে কোনো স্থাপনা নির্মাণ করতে না পারলেও সম্প্রতি তিনি পাকা দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন।

তিনি অভিযোগ করেন, স্থানীয় এক ব্যক্তি জমিটি নিজের বন্দোবস্তকৃত দাবি করে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলে প্রশাসনের নির্দেশে বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে তিনি ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান।

আব্দুল হামিদ দ্রুত বিষয়টির সমাধান করে তার ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় নির্মাণাধীন দোকানঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।