কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা উত্তর শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এমদাদুল হক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বরকত উল্লাহ।
নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নেতৃবৃন্দ জানান, ইসলামী আদর্শ প্রতিষ্ঠা, ছাত্রসমাজের নৈতিক উন্নয়ন এবং দ্বীনি আন্দোলনকে এগিয়ে নিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও কার্যকর কর্মতৎপরতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তারা।
জেলা উত্তর শাখার আওতাধীন উপজেলাগুলো হলো— কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়া, তাড়াইল, করিমগঞ্জ, ইটনা ও মিঠামইন।
নবনিযুক্ত সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, নতুন এ কমিটি দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনকে আরও এগিয়ে নেবে এবং ছাত্রসমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, নবনিযুক্ত নেতৃবৃন্দ সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে তারা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন করতে পারেন।
