মানবিক চিকিৎসক ডা. মাহবুবুর রহমান শাহীন-এর স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শুরু হওয়া এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিল রাত ৮টা পর্যন্ত চলে।
হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এবং ড. মাসুদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনাস জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফকির মাহবুবুল আলম এবং সেক্রেটারি মুজাহিদ বিল্লাহ।
অনুষ্ঠানে ডা. মাহবুবুর রহমান শাহীন-এর সহকর্মী, বন্ধু, প্রতিবেশী, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং তার কাছ থেকে চিকিৎসাসেবা পাওয়া অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রমজান আলী বলেন, ডা. মাহবুবুর রহমান শাহীন সবসময় সমাজ, দেশ, সংগঠন ও ইসলামী আন্দোলনের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
বিশেষ অতিথি আনাস জাহাঙ্গীর আলম বলেন, ডা. মাহবুবুর রহমান শাহীন ছিলেন উদার মনের একজন মানুষ। তার মাধ্যমে এলাকার বহু গরিব ও অসহায় মানুষ স্বল্প খরচে চিকিৎসাসেবা পেয়েছেন।
