কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় একটি পোষা বিড়াল হারিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর আনুমানিক ৩টা থেকে ৫টার মধ্যে “বিল্টু” নামের পুরুষ বিড়ালটি বাসা থেকে হারিয়ে যায়।
মালিক সূত্রে জানা গেছে, বিল্টু শুধু একটি পোষা প্রাণী নয়, বরং পরিবারের একজন সদস্যের মতো ছিল। বিড়ালটি হারিয়ে যাওয়ার পর থেকে পরিবারের সবারই মন খারাপ হয়ে আছে। বিশেষ করে মালিকের মা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় তন্ন তন্ন করে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্থানে পোস্টার লাগানো ও মাইকিংয়ের মাধ্যমেও খোঁজ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বিল্টুর কোনো সন্ধান মেলেনি।
বিল্টুর মালিক হৃদয় ভূঁইয়া বলেন, “বিল্টু আমাদের কাছে শুধু একটা পোষা বিড়াল নয়, সে আমাদের পরিবারের একজন সদস্য। ও হারিয়ে যাওয়ার পর থেকে আমরা সবারই মন খারাপ। আমরা চারদিকে খুঁজেছি, পোস্টার লাগিয়েছি, মাইকিং করেছি—তবুও কোনো খোঁজ পাইনি। কেউ যদি বিল্টুকে দেখে থাকেন বা কাছে রেখে থাকেন, দয়া করে আমাদের কাছে ফিরিয়ে দিন। আপনার একটু সহানুভূতিই আমাদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনতে পারে। কেউ যদি বিড়ালটির সন্ধান দিতে পারেন বা উদ্ধার করে দিতে পারেন তাহলে তাকল নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে।
বিল্টুর সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে এই নম্বরে: ০১৩১৫০১৭৩০২।
