কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
রোববার (৩ মে) আয়োজিত এ সভায় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই-চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন এবং কিশোর গ্যাংসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের সমন্বয় আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ কে এম মুজিবুর রহমানসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
