Kishoreganj Press

টেকনোলজি

কটিয়াদীতে জামায়াতের পুনর্মিলনী

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বর্ণাঢ্য ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়া এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ আয়োজন করা হয়।শুক্রবার (২৯মে) সকালে কটিয়াদী স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাও: মাহমুদুল হাসানের সঞ্চালনায় এই পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী। তিনি তার বক্তব্যে ঈদের শিক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান নাদিম, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী অধ্যাপক আজিজুল হক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব গোলাম মোস্তফা, সাবেক সচিব ড. জাহিদুল ইসলাম, ঢাকা ওয়ারী থানার জামায়াতের আমীর মাহবুবুর রহমান মাহফুজ, জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল প্রমূখ।এসময় উপস্থিত বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনন্দের নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

কটিয়াদীতে জামায়াতের পুনর্মিলনী