Kishoreganj Press

রাজনীতি

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে এনসিপি জেলা আহ্বায়কের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ, শোক ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখা।বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো নাগরিক বা রাজনৈতিক নেতাকর্মীর ওপর এ ধরনের নৃশংস হামলা ও হত্যাকাণ্ড একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি দেশের গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।বিবৃতিতে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।এনসিপি নিহত জাহিদুল আলম জাহাঙ্গীরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছে।বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা, সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি পরিহার করে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে এনসিপি জেলা আহ্বায়কের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি