Kishoreganj Press
সর্বশেষ
তাড়াইলে এমপি ড. ওসমান ফারুকের মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

তাড়াইলে এমপি ড. ওসমান ফারুকের মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক তাড়াইল উপজেলা সফরকালে মতবিনিময় সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করেছেন।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ওসমান ফারুকের একান্ত সচিব (পিএস) মেজবাহ উদ্দিন টুটুল, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি লিটন, সাধারণ সম্পাদক সারোয়ারসহ স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় ইউএনও তানজিলা আখতার প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে আশ্বাস দেন।সভা শেষে ড. ওসমান ফারুক উপজেলা চত্বরে একটি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।এ সময় ড. ওসমান ফারুক বলেন, "গাছ যেমন নিঃশব্দে মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, তেমনি আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের প্রাণশক্তি। কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।"তিনি আরও বলেন, "বেশি করে গাছ লাগাতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
৯ ঘন্টা আগে

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে এনসিপি জেলা আহ্বায়কের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে এনসিপি জেলা আহ্বায়কের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নিন্দা, আইনশৃঙ্খলা উন্নয়নের আহ্বান জেলা জামায়াত আমিরের

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নিন্দা, আইনশৃঙ্খলা উন্নয়নের আহ্বান জেলা জামায়াত আমিরের

নিকলীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিকলীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিকলী পর্যটন এলাকার বেড়িবাঁধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

নিকলী পর্যটন এলাকার বেড়িবাঁধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

মিঠামইন বিএনপি সভাপতির মৃত্যুতে জেলা বিএনপির শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মিঠামইন বিএনপি সভাপতির মৃত্যুতে জেলা বিএনপির শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

করিমগঞ্জে মসজিদ পরিচালনা নিয়ে বিরোধ: মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন

করিমগঞ্জে মসজিদ পরিচালনা নিয়ে বিরোধ: মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন

তাড়াইলে এমপি ড. ওসমান ফারুকের মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

তাড়াইলে এমপি ড. ওসমান ফারুকের মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

হোসেনপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

হোসেনপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

পাকুন্দিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কটিয়াদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

কটিয়াদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি: বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওর অঞ্চল

হাওর-বাওর আর নদ-নদী বিধৌত প্রাকৃতিক লীলাভূমি কিশোরগঞ্জ। ১৩টি উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশের এই প্রথম শ্রেণীর জেলার ৪টি উপজেলাকে সরকার ‘হাওর উপজেলা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিশোরগঞ্জের চার হাওর উপজেলা হলো: নিকলী, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম।হাওরের প্রবেশদ্বার: নিকলী উপজেলানিকলী উপজেলাকে হাওর অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়। জেলা শহরসহ দেশের অন্যান্য অঞ্চলের সাথে এই উপজেলার সড়কপথে সারা বছর যোগাযোগ রয়েছে।অল-ওয়েদার রোড: ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামের জনসাধারণের সারা বছর যাতায়াতের জন্য প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে ৩০ কিলোমিটারের একটি অল-ওয়েদার রোড এবং ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। তবে এই অল-ওয়েদার সড়কের সাথে জেলা সদরের কিংবা দেশের অন্যান্য প্রান্তের সরাসরি সড়ক সংযোগ এখনো তৈরি হয়নি।বর্ষার বর্তমান চিত্র: সাধারণত জুন মাসে পুরোদমে বর্ষা শুরু হলেও এবার পানির দেখা মিলছে কম। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিকলীর হাওরে নতুন পানি আসতে শুরু করেছে। নতুন পানিতে ডুবো সড়কগুলো ডুবে যাওয়ায় গত ১৮ জুন থেকে সরকারি ৬টি ফেরিঘাট বন্ধ রয়েছে। ফলে বর্তমানে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা বা ট্রলার।নিকলী হাওরের অপরূপ রূপ ও ভ্রমণের উপযুক্ত সময়বর্ষার রূপ: বর্ষা শুরু হলে যেদিকে চোখ যায় শুধু দিগন্ত বিস্তৃত জলরাশি আর কলকল ঢেউ। পানিতে গ্রামগুলোকে মনে হয় একেকটি ভাসমান দ্বীপ। স্বচ্ছ জলে জেলেদের মাছ ধরার ব্যস্ততা আর হাওরের তরতাজা মাছের স্বাদ ভ্রমণকে করে তোলে অতুলনীয়।শীতের আমেজ: বর্ষা শেষ হলে (অক্টোবরের পর) পানি শুকিয়ে যায়। তখন জেগে ওঠে সবুজ মাঠ ও সোনালী ফসল, যা শীতকালে এক ভিন্ন মনোরম দৃশ্যের অবতারণা করে।উপযুক্ত সময়: নিকলীসহ কিশোরগঞ্জের পুরো হাওর অঞ্চল ভ্রমণের সবচেয়ে ভালো সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস।ঢাকা ও অন্যান্য জেলা থেকে কীভাবে আসবেন?ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, নরসিংদী, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মাত্র একদিনেই নিকলী হাওর ঘুরে আসা সম্ভব।১. ঢাকা থেকে ট্রেনে (সবচেয়ে সুবিধাজনক)ট্রেন: কমলাপুর থেকে সকাল ৭:১৫ মিনিটে ছাড়ে আন্তঃনগর ‘এগারো সিন্দুর প্রভাতী’ (বুধবার বন্ধ)। ভাড়া: ১৫০ থেকে ৩০০ টাকা।কোথায় নামবেন: কিশোরগঞ্জ স্টেশনের আগে মানিকখালী অথবা গচিহাটা স্টেশনে নামলে সময় বাঁচবে (সকাল ১০:৩০ টা)।স্টেশন থেকে নিকলী: ইজিবাইক (জনপ্রতি ১০০/রিজার্ভ ৩০০ টাকা), সিএনজি (জনপ্রতি ৬০/রিজার্ভ ২৫০-৩০০ টাকা) বা অটো রিক্সায় সময় লাগবে ৪০-৬০ মিনিট।ফেরা: ওই দিনই ট্রেনে ফিরতে চাইলে বিকেল ৪টার মধ্যে স্টেশনে এসে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ (মঙ্গলবার বন্ধ) ধরতে হবে।২. ঢাকা থেকে বাসযোগেবাস ও রুট: গোলাপবাগ বা গুলিস্তান থেকে অনন্যা সুপার অথবা মহাখালী থেকে জলসিঁড়ি/উজানভাটি বাসে উঠে কিশোরগঞ্জের কটিয়াদি বাসস্ট্যান্ডে নামতে হবে। ভাড়া ৩০০ থেকে ৩৮০ টাকা। (ভোর ৫:৩০ থেকে প্রতি ২০ মিনিট পর পর বাস ছাড়ে)।কটিয়াদি থেকে নিকলী: দূরত্ব ২২ কিমি। লোকাল সিএনজি ভাড়া জনপ্রতি ৮০ টাকা, রিজার্ভ ৫০০ টাকা। সময় লাগবে ৫০ মিনিট।বিশেষ নোট: দিনে দিন ঘুরে ফিরতে চাইলে সকাল ৬টার আগেই ঢাকা থেকে রওনা হতে হবে এবং সন্ধ্যা ৭টার মধ্যে কটিয়াদি বা কিশোরগঞ্জ বাস টার্মিনালে পৌঁছাতে হবে।৩. অন্যান্য রুট ও নিজস্ব পরিবহনকিশোরগঞ্জ শহর থেকে: রেলস্টেশন সংলগ্ন সিএনজি স্টেশন থেকে লোকাল ভাড়া ৮০ টাকা, রিজার্ভ ৪০০-৪৫০ টাকা (১ ঘণ্টা)। একরামপুর বাস স্ট্যান্ড থেকেও যাওয়া যায়।ভৈরব বাজার থেকে: সিএনজি লোকাল ভাড়া ১৫০ টাকা, রিজার্ভ ৭০০ টাকা (দেড় ঘণ্টা)।নিজস্ব গাড়ি: মোটরবাইক, প্রাইভেটকার বা মাইক্রোবাস নিয়ে সরাসরি নিকলী উপজেলা সদরে আসা যায়। সেখানে বেসরকারি পার্কিং ব্যবস্থা রয়েছে।খাওয়া-দাওয়া ও নৌকা ভ্রমণের গাইডলাইনখাওয়া-দাওয়া:নিকলী উপজেলা পরিষদ মোড় এবং নতুন বাজারে বেশ কিছু ভালো মানের খাবারের হোটেল রয়েছে। যেমন: আল্লাহর দান হোটেল রিজিক, হোটেল সেতু, ক্যাফে ঢেউ, এবং হোটেল সাড়ে বাইশ। এখানে হাওরের তাজা মাছের বিভিন্ন পদ দিয়ে ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে ভরপেট খাওয়া যায়।নৌকা ও ট্রলার ভাড়া:নিকলী বেড়িবাঁধের মাথা অথবা নতুন বাজার ফেরিঘাট থেকে দরদাম করে নৌকা ঠিক করতে হবে।ছোট নৌকা: ঘণ্টা প্রতি ৪০০ - ৫০০ টাকা।বড় নৌকা (১০-৩০ জন ধারণক্ষমতা): ঘণ্টা প্রতি ৭০০ - ৮০০ টাকা।হাওর ট্যুর: সারাদিনের জন্য ট্রলার রিজার্ভ করলে নিকলীর ছাতিরচরের করচ বাগান (যেখানে করচ গাছগুলো পানিতে ডুবে থাকে), মিঠামইন উপজেলা সদর, অল-ওয়েদার রোড হয়ে অষ্টগ্রাম ও ইটনা ঘুরে আসা সম্ভব।রাত্রিযাপন ব্যবস্থানিকলীতে পর্যটকদের তুলনায় ভালো হোটেলের সংখ্যা সীমিত। বেড়িবাঁধের কাছেই রয়েছে আলম রিসোর্ট এবং চেয়ারম্যান গেস্ট হাউজ। এছাড়া সরকারি সুযোগ থাকলে উপজেলা ডাক বাংলোতে থাকা যায়। পর্যাপ্ত হোটেল না থাকায় বেশিরভাগ পর্যটক কটিয়াদি বা কিশোরগঞ্জ জেলা শহরের আবাসিক হোটেলগুলোতে রাত্রিযাপন করেন। নৌকায় বা ক্যাম্পিং করে রাত কাটাতে চাইলে স্থানীয় প্রশাসন বা পর্যটন পুলিশের সহায়তা নেওয়া আবশ্যক।পর্যটকদের জন্য জরুরি সতর্কতা ও তথ্যযানজট এড়াতে: সরকারি ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় অনেক বেড়ে যায়। করগাঁও-নিকলী সড়কটি মাত্র ১০ ফিট প্রশস্ত হওয়ায় ছুটির দিনে ৫-৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাই ছুটির দিন বাদে অন্য দিনে ভ্রমণ করা উত্তম।নৌকা চলাচলের সময়সীমা: নিরাপত্তার স্বার্থে মিঠামইন ও নিকলী হাওর এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের পর্যটকবাহী নৌকা বা ট্রলার চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ/শিথিল করা হয়েছে।নিরাপত্তা ও লাইফ জ্যাকেট: সাঁতার না জানলে হাওরের পানিতে নামবেন না। ভরা বর্ষায় হাওরে গোসল করতে নামলে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করুন। বৈরী আবহাওয়া বা উত্তাল ঢেউ থাকলে দূরবর্তী উপজেলাগুলোতে নৌকা ভ্রমণ পরিহার করুন।বেড়িবাঁধের বর্তমান অবস্থা: কুশা গ্রামের ব্রিজ হতে মোহরকোনা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ নিকলী বেড়িবাঁধটি ঘুরে দেখার মতো চমৎকার স্থান। তবে বর্তমানে বাঁধের বেশিরভাগ সোলার স্ট্রিট লাইট নষ্ট বা চুরি হয়ে যাওয়ায় রাতের বেলা যাতায়াতে সতর্ক থাকুন।আইনি সহায়তা: পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও পর্যটন পুলিশ। যেকোনো প্রয়োজনে তাদের সাহায্য নিন।লিখেছেন: আহসানুল হক জুয়েল, গণমাধ্যম কর্মী, কিশোরগঞ্জ।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি: বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওর অঞ্চল
১৪ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
"শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। আপনি কি তাদের এই দাবির সঙ্গে একমত?"

"শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। আপনি কি তাদের এই দাবির সঙ্গে একমত?"

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন