পাকুন্দিয়া পৌরসদরের বড়বাড়ী সড়কের কাদাময় রাস্তায় ইটের সুড়কি ও রাবিশ ফেলে চলাচলের উপযোগী করা হয়েছে। আমিনুল হক জর্জ নামে এক যুবদল নেতা ব্যক্তিগত উদ্যোগে কয়েক গাড়ি রাবিশ ফেলে সড়কটি সাময়িক চলাচলের উপযোগী করে দিয়েছেন বলে জানা গেছে।
আমিনুল হক জর্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পদে রয়েছেন। তিনি সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে এলাকায় প্রচার-প্রচারনা চালাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাকুন্দিয়া পৌরসদরের গুরুত্বপূর্ণ এ সড়কের আবু রায়হানের দোকানের সামনের অংশে বড় গর্তের সৃষ্টি হয়। এতে সামান্য বৃষ্টিপাত হলে পানি জমে রাস্তাটি কাদাময় হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এনিয়ে আবু রায়হান নামের ওই ব্যক্তি ফেসবুকে সড়কটির দুর্দশা তুলে ধরেন। বিষয়টি যুবদল নেতার নজরে এলে তিনি রাস্তাটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দেওয়ার আশ্বাস দেন।
বুধবার সকালে রাস্তাটির কাদাময় অংশে কয়েক গাড়ি রাবিশ ফেলে চলাচলের উপযোগী করা হয়।=
যুবদল নেতা আমিনুল হক জর্জ বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন