১১ মে কোরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বাদ আছর ভৈরবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা প্রভাষক মাওলানা আব্দুল মতিন, ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার সাবেক সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ইকবাল হুসাইন, ছাত্রশিবির ভৈরব উপজেলা শাখার সাবেক সভাপতি আরহাম রাজিব এবং ছাত্রশিবিরের ভৈরব উপজেলা শাখার সভাপতি আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণ সমাজের মাঝে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতেই এ আয়োজন করা হয়েছে।
