কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি শামছুল আলম সেলিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অধ্যাপক মো. রমজান আলী বলেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, কিশোরগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক। সাম্প্রতিক সময়ে জেলায় ছিনতাই, হত্যা ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর, কার্যকর ও আন্তরিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান জেলা জামায়াতের আমীর।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন