Kishoreganj Press

কিশোরগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন দীপের ওপর এক আকস্মিক ও নৃশংস হামলার অভিযোগ ওঠেছে ঘটেছে। গেল সোমবার সন্ধ্যায় জেলার করিমগঞ্জের খুদিরজঙ্গল ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় মেহরাব হোসেন দীপসহ তাঁর এক বড় ভাই এবং আরও বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা যায়। বর্তমানে তাঁরা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ​​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভুক্তভোগী দীপ খুদিরজঙ্গল ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যা আনুমানিক ৭:৪৫ মিনিটে একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় দীপকে রক্ষা করতে তাঁর এক বড় ভাই এগিয়ে আসলে হামলাকারীরা তাঁর ওপরও চড়াও হয়। হামলায় দীপের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। ​ঘটনার পর রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় দীপ এবং তাঁর বড় ভাইকে স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, দীপের আঘাত অত্যন্ত গুরুতর এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ​মেহরাব হোসেন দীপের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। ঘটনার পরপরই আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ।এসময় আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ ঘটনায় দীপ ও তাঁর ভাইয়ের ওপর এই হামলার তীব্র প্রতিবাদ ও গভীর নিন্দা জ্ঞাপন করেন জেলা ছাত্রদল সভাপতি।  ​

কিশোরগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন