কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয় জনতা। এরই ধারাবাহিকতায় ২৮ জুন ২০২৬ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এলাকাবাসী।
অভিযানে স্থানীয় বাসিন্দা, সর্বস্তরের জনগণ ও যুবসমাজ অংশ নেন। এ সময় উত্তর রৌহা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত হানিফের বাড়িতে ক্ষুব্ধ জনতা জড়ো হয়। মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে তারা তার টিনের ঘর ভাঙচুর করেন। এ সময় অনেকেই ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন।
অভিযান চলাকালে মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে সুমন নামে এক যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে মাদক সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং নিয়ামতপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে সামাজিকভাবে এ ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা মাদকের বিরুদ্ধে কোনো আপস না করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন