Kishoreganj Press

ভাঙা সড়কের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি ভাঙাচোরা গ্রামীণ সড়কের দুরবস্থা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা নোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আবু বক্কর সিদ্দিক রিয়ান (২৬) করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘কিশোরগঞ্জ প্রেস’-এর রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নিয়ামতপুর ইউনিয়নের রৌহা নোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগের এই চিত্র তুলে ধরে উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের উদ্দেশ্যে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে যান সাংবাদিক আবু বক্কর সিদ্দিক রিয়ান। তিনি সেখানে ভিডিও ধারণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছিলেন। 

এ সময় পাশের দেওপুর কাজলাহাটি গ্রামের আরজু খানের ছেলে রাজীব খান (৩৫) ঘটনাস্থলে এসে ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহে বাধা দেন।একপর্যায়ে তিনি সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরিস্থিতি এড়াতে সাংবাদিক রিয়ান পাশের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলে গেলে অভিযুক্ত সেখানে গিয়ে তাকে ধাক্কা দিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাংবাদিককে উদ্ধার করেন। আহত অবস্থায় তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার পর অভিযুক্ত রাজীব খানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক বলেন, 'এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভাঙা সড়কের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x