Kishoreganj Press

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মতি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান মতি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বুধবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে কটিয়াদীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মতিউর রহমান মতি দীর্ঘদিন ধরে আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এলাকার জনগণের কল্যাণে কাজ করাই এখন তার প্রধান লক্ষ্য।

লিখিত বক্তব্যে মতি বলেন, আমি বিশ্বাস করি জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নই আমার প্রধান দায়িত্ব। তাই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন জনপ্রতিনিধি হিসেবে সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং স্বেচ্ছায় গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আচমিতা ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। এ সময় দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মতি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x