বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। আজ রোববার দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আজ দুপুর আড়াইটা থেকে ৩ টার দিকে তিনি অসুস্থ বোধ করলে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ মিরপুরের বাসায় নেওয়া হয়েছে।
আবুল কাসেম ফজলুল হকের বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান।
তাঁর মেয়ে শুচিতা শরমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। ছেলে ফয়সল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন। দীপন ২০১৫ সালের ৩১ অক্টোবর দুর্বৃত্তদের হাতে নিহত হন। তথ্যসূত্র: বাসস

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন