কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম সংবলিত ফলক পুনঃস্থাপন করা হয়েছে। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলকটি পুনঃস্থাপন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০১ সালে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম প্রতিষ্ঠার সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম উল্লেখ করে একটি ফলক স্থাপন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে সেটি অপসারণ কিংবা ভেঙে ফেলা হয় বলে দাবি করা হয়েছে।
পুনঃস্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম প্রতিষ্ঠায় তৎকালীন সরকারের অবদান স্মরণীয় করে রাখতেই নামফলকটি আবারও স্থাপন করা হয়েছে। ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে এ উদ্যোগকে ইতিবাচক বলেও উল্লেখ করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি খুবসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগরসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন