Kishoreganj Press

শোলাকিয়ায় ড্রাম থেকে ১৯ বোতল বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় অভিযান চালিয়ে টিনের ড্রামের ভেতর থেকে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৪ জুন) রাতে জেলা শহরের চরশোলাকিয়া সাহেববাড়ির মোড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরজু মিয়া চরশোলাকিয়া সাহেববাড়ির মোড় এলাকার আব্দুল মান্নাফের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানের সময় বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘরের ভেতরে রাখা একটি টিনের ড্রামের মধ্যে থেকে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার অভিযোগে আরজু মিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শোলাকিয়ায় ড্রাম থেকে ১৯ বোতল বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x