কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে তালা কেটে খামার থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত ২টা থেকে ৩টার মধ্যে পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদী এলাকায় এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে সর্বশান্ত হয়ে পড়েছেন খামারি গোলাপ মিয়া। আনুমানিক পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গোলাপ মিয়া।
ভুক্তভোগী গোলাপ মিয়া জানান, আগে ব্যবসা করতেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ব্যবসা ছেড়ে দেন। যা পুঁজি ছিল তা দিয়ে গড়ে তোলেন গরুর খামার। একটি ফ্রিজিয়ান গাভী, একটি দেশি ও দুটো ছোট ষাঁড় ছিলো তার খামারে। প্রতিদিনকার মতো গরুগুলোকে খাবার দিয়ে খামারে তালা লাগিয়ে ঘুমাতে যান তিনি। মধ্য রাতে ঘুম ভাঙলে দেখতে পান খামারে গরু নেই। সংঘবদ্ধ চোরচক্র তালা কেটে খামারের সবগুলো গরু চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগীর কলেজপড়ুয়া ছেলে সিয়াম বলেন, পড়ালেখার পাশাপাশি বাবাকে খামারের কাজে সহযোগিতা করি। গত রাতে সংঘবদ্ধ চোরচক্র আমাদের খামারের সব গরু চুরি করে নিয়ে গেছে। আমরা সর্বশান্ত হয়ে পড়েছি।
তিনি আরও জানান, ঘটনার সময় খামারের আশপাশের ঘরগুলোতে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। যাতে শব্দ পেয়ে কেউ ঘর থেকে বের হতে না পারে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন