কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম আদালতের সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজা আক্তার, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার ও গ্রাম আদালতের পাকুন্দিয়া উপজেলা শাখার সমন্বয়কারী মো.আমিনুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, এনজিও সংস্থা, স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় গ্রাম আদালতকে সক্রিয় করতে জনআস্থা ফিরিয়ে আনতে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন