Kishoreganj Press

স্বচ্ছতা নিশ্চিতে জনসম্মুখে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, প্রশংসায় ভাসছেন এমপি জালাল উদ্দিন

উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ ও ব্যয়ের তথ্য জনসম্মুখে প্রকাশ করে প্রশংসায় ভাসছেন কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন। 

স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাঁর এ উদ্যোগকে সময়োপযোগী ও গণমুখী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

জানা গেছে, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর জন্য বরাদ্দকৃত অর্থ, প্রকল্পের ধরন  এবং সম্ভাব্য ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য সাধারণ মানুষের সহজে জানার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। 

এ বিষয়ে এমপি জালাল উদ্দিন বলেন, “জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। তাই উন্নয়ন প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখা এবং জনগণের কাছে তথ্য উন্মুক্ত করাই আমাদের লক্ষ্য।”

স্থানীয় বাসিন্দাদের মতে, উন্নয়ন প্রকল্পের বরাদ্দ প্রকাশের ফলে অনিয়ম ও দুর্নীতির সুযোগ কমবে এবং প্রকল্প বাস্তবায়নের মান আরও উন্নত হবে। অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ জনপ্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচীর আওতায় পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদান বরাদ্দ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান এসব অনুদান পেয়েছেন তাদের তালিকা প্রকাশ হয়েছে। 

সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষক রাকিবুল হাসান রাসেল বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে বরাদ্দ ও ব্যয়ের তথ্য প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত। এর মাধ্যমে জনগণের অংশগ্রহণ ও নজরদারি বৃদ্ধি পাবে, যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।

পাকুন্দিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, উন্নয়ন প্রকল্প বরাদ্দ জনসম্মুখে প্রকাশ হওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি কাজের গুনগত মানও বজায় থাকবে। এটি নি:সন্দেহে প্রশংসনীয়।

এলাকাজুড়ে এমপি জালাল উদ্দিনের এ উদ্যোগের প্রশংসা অব্যাহত রয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি একইভাবে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার এ ধারা বজায় রাখবেন।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

স্বচ্ছতা নিশ্চিতে জনসম্মুখে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, প্রশংসায় ভাসছেন এমপি জালাল উদ্দিন

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x