কিশোরগঞ্জে ‘বাংলাদেশে লোকজ্ঞান ও লোকসংস্কৃতি: অধিকার
চর্চা ও ভবিষ্যৎ করণীয়’
শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
(১৮ জুন) সকাল ১০টায় বাংলাদেশ কপিরাইট অফিস (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) এর আয়োজনে এবং
জেলা প্রশাসনের সহযোগিতায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত
হয়।
সেমিনারে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) এস. এম. আবদুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কপিরাইট বোর্ডের সদস্য ও বাংলাদেশ কপিরাইট
অফিসের সাবেক রেজিস্ট্রার মোহাম্মদ মনসুর রহমান।
সভায়
সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইশতিয়াক ইমন। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, লেখক, শিল্পী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
আলোচনায়
বক্তারা লোকজ্ঞান ও লোকসংস্কৃতির সংরক্ষণ,
সৃজনশীল কর্মের স্বত্ব রক্ষা, কপিরাইট আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ডিজিটাল যুগে মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্ব এবং কপিরাইট লঙ্ঘন প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে সৃষ্টিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধিকার
সুরক্ষায় কপিরাইট নিবন্ধনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে অংশগ্রহণকারীরা কপিরাইট আইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে সচেতনতা
বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে
সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন