কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউনিয়ন পরিষদের কর আদায়কারী ও গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তালদর্শী গ্রামের নিলয় সাহা, উজ্জল সাহা, দিদার ও খামা গ্রামের আলী আকবর।
শনিবার (২০জুন) সন্ধ্যায় উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মঠখোলা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত কর আদায়কারী মামুন রানা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গ্রাম পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাসকান্দা গ্রামের মামুন রানা পাকুন্দিয়া উপজেলার ০৪নং এগারসিন্দুর ইউনিয়ন পরিষদে কর আদায়কারী পদে চাকুরী করেন। ঘটনার দিন শনিবার সন্ধ্যায় পরিষদ সংলগ্ন মঠখোলা বাজারে বাজার করতে যান মামুন রানা। এসময় এলাকায় উচ্ছৃঙ্খল, বখাটে ও নেশাখোর হিসেবে পরিচিত নিলয় সাহা, উজ্জল সাহা, আলী আকবর ও দিদারসহ অজ্ঞাতনামা ১৫-২০জন দা, লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রাদি নিয়া মামুন রানার উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। একই সময়ে ইউনিয়ন পরিষদে পোশাক পরিহিত অবস্থায় দায়িত্বপালনরত গ্রাম পুলিশ সদস্য মোখলেছ মিয়াকে টেনেহিচড়ে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাকেও মারধর করে আহত করা হয়।
এ ঘটনায় রাতেই ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় মামলা করেন মামুন রানা। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের কর আদায়কারী ও গ্রাম পুলিশকে মারধর করার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন