ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির উদ্যোগে “পলাশী ট্রাজেডি ও আজকের বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ আলোচনা সভায় বক্তারা পলাশীর পরাজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাতির দুর্বলতা, বিভেদ ও স্বার্থপরতা একটি দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। পলাশীর ঘটনা তার অন্যতম বড় উদাহরণ। তারা বর্তমান প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, নৈতিকতা, সততা ও পারস্পরিক ঐক্যের চর্চার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী বলেন, “পলাশী ট্রাজেডি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অভ্যন্তরীণ বিভেদ ও বিশ্বাসঘাতকতা একটি জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। তাই জাতিগত বিভেদ ও মীরজাফরদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
বক্তারা ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামের শিক্ষা মানুষকে সত্য, ন্যায়বিচার, আমানতদারিতা ও ভ্রাতৃত্ববোধের পথে পরিচালিত করে। ব্যক্তি ও সমাজ জীবনে এসব মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভায় উপস্থিত অতিথিরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির সভাপতি মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা আজিজুল হক ও শামসুল আলম সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, সমাজসেবক বুরহান উদ্দিন সুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন