Kishoreganj Press

ঝুঁকিতে গোয়ারা-রাইটুটি সংযোগ সেতু, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

ছোটন কবীর
ছোটন কবীর বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬

ঝুঁকিতে গোয়ারা-রাইটুটি সংযোগ সেতু, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাইটুটি ইউনিয়নের গোয়ারা ও রাইটুটি গ্রামের মধ্যকার একমাত্র সংযোগ সেতুটি বর্তমানে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে সেতুর এক প্রান্তের সংযোগ সড়কের মাটি ধসে যাওয়ায় যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের ভারী বর্ষণে সেতুর এক মাথার সংযোগ অংশের নিচের মাটি সরে যেতে শুরু করেছে। এতে সেতুর সংযোগ সড়ক দুর্বল হয়ে পড়েছে এবং সেখানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই গর্তটি আরও বড় হচ্ছে। ফলে সেতু দিয়ে চলাচলকারী পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহনের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অসংখ্য মানুষ ও যানবাহন এই সেতু ব্যবহার করে চলাচল করে। দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

স্থানীয়দের ভাষ্য, গোয়ারা ও রাইটুটি গ্রামের মধ্যে সংযোগের একমাত্র মাধ্যম এই সেতু। প্রতিদিন হাজারেরও বেশি পথচারী, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন এ পথে চলাচল করে। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ হিসেবেও সেতুটি ব্যবহৃত হয়ে আসছে। এর মাধ্যমে দুই জেলার মানুষ স্বল্প সময়ে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে পারেন।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে গোয়ারা গ্রামের বাসিন্দা এবং ইটনা উপজেলার হাওরাঞ্চলের মানুষের। তারা এই সেতু ব্যবহার করে সহজেই নেত্রকোনার মদনসহ আশপাশের কয়েকটি উপজেলায় যাতায়াত করেন। সেতুটি অচল হয়ে পড়লে বিকল্প পথে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হবে, এতে সময় ও যাতায়াত ব্যয় উভয়ই বাড়বে।

রাইটুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক খান মিল্কি বলেন, "ইউনিয়ন উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।"

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকৌশলীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সেতুর সংযোগ পথ দ্রুত সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগেই প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হোক।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঝুঁকিতে গোয়ারা-রাইটুটি সংযোগ সেতু, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x