কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক তৌফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক এরফান উদ্দিন, এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, পৌর জামায়াতে ইসলামীর আমীর মো.নাজমুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
গরু চুরি বৃদ্ধি, মাদক, লোডশেডিং, যানজট ইত্যাদি বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন