‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচী বাস্তবায়নে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সচেতনতামূলক শোভাযাত্রা ও বৃক্ষরোপণ করা হয়েছে। আজ সোমবার (২৯জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচী পালন করা হয়।
লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় বিদ্যালয় প্রাঙণে বনজ, ফলদ ও ঔষধি গাছের বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়।
কর্মসূচীতে বিদ্যালয়ের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙণ থেকে শুরু হয়ে কোদালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে।
পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছরোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসমিন আক্তার, চণ্ডিপাশা ইউপি সদস্য হেলাল উদ্দিন ও আবদুল কাহার, কোদালিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাবেক সভাপতি একেএম কামরুজ্জামান আজাদ প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন