কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা উদয়ন কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন মিয়া লিটন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সততার সঙ্গে পরীক্ষায় অংশ নিতে হবে। পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের যোগ্য, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সারওয়ার হোসেন মিয়া লিটন বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার পথ দেখায়। তিনি শিক্ষার্থীদের মনোযোগসহকারে পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় দামিহা উদয়ন কলেজ থেকে ৮৭ জন শিক্ষার্থী অংশ নেবে।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন