Kishoreganj Press

নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসের হেলপারের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাদিস জিবু (২০) নামে এক বাসের হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাদিস জিবু নিকলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াহাটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি নিকলী-চট্টগ্রাম রুটে চলাচলকারী বিসমিল্লাহ পরিবহন বাসের হেলপার ছিলেন।

বাস কাউন্টার সূত্রে জানা যায়, বাসটি সোমবার রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মঙ্গলবার সকালে নিকলী বাসস্ট্যান্ডে ফিরে আসে। পরে সকাল সাড়ে ৭টার দিকে চালককে নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে বাসটি পার্কিং করার সময় হাদিস বাসের ছাদে ওঠেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিকলী জোনাল অফিসের এজিএম আবু বকর সিদ্দিক আকন্দ গণমাধ্যমকে জানান, বাস পার্কিংয়ের সুবিধার্থে বাসের ওপর উঠে বৈদ্যুতিক লাইনের তার উঁচু করার চেষ্টা করলে হাদিস বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে কোনো ঝুলন্ত বৈদ্যুতিক তার ছিল না এবং এ ঘটনায় পল্লী বিদ্যুৎ বিভাগের কোনো অবহেলা নেই বলেও তিনি দাবি করেন।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসের হেলপারের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x